সফি খান, কুড়িগ্রাম | তারিখ: ০৯-০১-২০১১
ভারতের সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে বাংলাদেশি কিশোরী ফেলানী (১৫) নিহত হওয়ার ঘটনায় কুড়িগ্রামের ফুলবাড়ী ও নাগেশ্বরী উপজেলায় প্রতিবাদের ঝড় উঠেছে। এই হত্যাকাণ্ডের বিচার দাবি করে গতকাল শনিবার হাজার হাজার মানুষ সীমান্তে বিক্ষোভ করে। ৩০ ঘণ্টা পর গতকাল শনিবার বিএসএফ ফেলানীর লাশ ফেরত দিয়েছে। আইনি-প্রক্রিয়া শেষে আজ রোববার স্বজনদের কাছে লাশ হস্তান্তর করার কথা রয়েছে।
বাংলাদেশ রাইফেলস (বিডিআর) ফুলবাড়ীর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার নায়েক সুবেদার আবদুল জব্বার গতকাল প্রথম আলোকে জানান, পতাকা বৈঠকের পর বিএসএফ লাশ ফেরত দিয়েছে। তিনি বলেন, ‘ফেলানী হত্যাকাণ্ডের ঘটনা অনাকাঙ্ক্ষিত ও মানবতাবিরোধী। আমরা এ ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি। ভবিষ্যতে এ ধরনের ঘটনার উপযুক্ত জবাব দেওয়া হবে।’
গতকাল ফুলবাড়ীর অনন্তপুর সীমান্তে গিয়ে দেখা যায়, সকাল থেকে ফেলানীর লাশ দেখার জন্য তীব্র শীত উপেক্ষা করে হাজার হাজার মানুষ সেখানে সমবেত হয়েছে। দুপুর সোয়া ১২টার দিকে লাশ হস্তান্তরের সময় তাঁদের অনেকেই কান্নায় ভেঙে পড়েন। তাঁরা সবাই বিএসএফের এই হত্যাকাণ্ডের বিচার দাবি করেন। কাশীপুর গ্রাম থেকে আসা মজিবর রহমান অভিযোগ করেন, সীমান্তে প্রায়ই বিএসএফ বিনা উসকানিতে গুলি করে মানুষ মারে। এটা মেনে নেওয়া যায় না। সরকারের প্রতিবাদ করা উচিত। দক্ষিণ রামখানা গ্রামের কৃষক আ. হামিদ ক্ষোভের সঙ্গে বলেন, ‘হামরা গরিব বলি তারা গুলি করি মারবে। প্যাটের ভোকোত মানুষ ভারত যায় কাজ করব্যার, তাই বলি মারি ফেলাবে বাহে। কোনো আইন নাই?’ অনন্তপুরের দশম শ্রেণীর শিক্ষার্থী হায়দার আলী বলে, ‘আমরা সবাই এই হত্যাকাণ্ডের বিচার চাই।’
ফেলানীর বাড়ি নাগেশ্বরী উপজেলার রামখানা বানারভিটা গ্রামে শোকের মাতম চলছে। স্থানীয় মানুষজন এই হত্যাকাণ্ডের বিচার দাবি করেন।
ফেলানীর বাড়িতে গিয়ে দেখা যায়, তাঁর বাবা নুরুল ইসলাম শোকে যেন পাথর হয়ে গেছেন। স্বজন ও প্রতিবেশীরা তাঁকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছেন। একপর্যায়ে তিনি বলেন, ‘বাবা গো তোমরা হামার বেটির লাশ আনি দেও, নিজ হাত মাটি দেমো। হামরা গরিব মানুষ প্যাটের ভোকোত ভারত গেছিলাম আর কোন দিন যাবার নই...’বলতে বলতে কান্নায় ভেঙে পড়েন তিনি। নুরুল জানান, ফেলানীর মা ভারতে আছেন। তিনি জানেন না মেয়ে মারা গেছেন। ফুলবাড়ীর কুলাঘাট এলাকার এক ছেলের সঙ্গে ফেলানীর বিয়ে ঠিক হয়েছিল। শনিবার বিয়ের দিন ধার্য ছিল। তিনি মেয়ের বিয়ের জন্য ৩০ হাজার টাকা এবং কিছু গয়নাও ভারত থেকে এনেছিলেন। কিন্তু সব শেষ হয়ে গেল।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গতকাল বিডিআর ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠকের পর দুপুর সোয়া ১২টায় লাশ ফেরত দেয় বিএসএফ। পতাকা বৈঠকে বিডিআরের পক্ষে নায়েক সুবেদার আবদুল জব্বার এবং বিএসএফের ১৮১ নম্বর ব্যাটালিয়নের চৌধুরীহাট ক্যাম্পের কোম্পানি কমান্ডার রাম ব্রিজ রায় নেতৃত্ব দেন। বৈঠকে বিডিআর এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়। জবাবে বিএসএফ দুঃখ প্রকাশ করে ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনা না ঘটে, সেদিকে সতর্ক দৃষ্টি রাখবে বলে জানায়। পরে বাংলাদেশের পক্ষে লাশ গ্রহণ করেন নায়েক সুবেদার আবদুল জব্বার। এ সময় নাগেশ্বরী থানার উপপরিদর্শক (এসআই) ছানাউল্ল্যাহ মিয়া ও ফুলবাড়ী থানার এসআই মো. নুরুজ্জামান উপস্থিত ছিলেন।
এসআই নুরুজ্জামান জানান, ফেলানীর লাশ থানায় রাখা হয়েছে। রোববার কুড়িগ্রাম সদর হাসপাতালের মর্গে ময়নাতদন্তের পর লাশ স্বজনদের হাতে হস্তান্তর করা হবে।
উল্লেখ্য, গত শুক্রবার নুরুল ও ফেলানী ভোর সাড়ে পাঁচটার দিকে অনন্তপুর সীমান্ত পার হওয়ার চেষ্টা করেন। নুরুল প্রথমে মই বেয়ে কাঁটাতার পেরিয়ে আসেন। ফেলানী মইয়ে উঠলে তার কাপড়চোপড় কাঁটাতারে আটকে যায়। এ সময় সে ভয়ে চিৎকার শুরু করে। কিছু বুঝে ওঠার আগেই বিএসএফের বুলেট তার বুক ঝাঁজরা করে দেয়।
নূরুলের পুরো পরিবার ভারতের রাজধানী নয়াদিল্লির একটি ইটভাটায় শ্রমিকের কাজ করেন।
Showing posts with label কুড়িগ্রাম. Show all posts

Sunday, 9 January 2011
Saturday, 8 January 2011
Bangladeshi girl killed in BSF firing
Saturday, January 8, 2011 | Our Correspondent, Kurigram
Indian Border Security Force (BSF) yesterday shot dead a Bangladeshi girl as she was trying to return home from India through Anantapur border in Kurigram.
The deceased was identified as Felani,
15, daughter of Nur Islam Nuru of Banarvita village under Rumkhana union.
According to BDR and local sources, Nur Islam went to India with his daughter about 10 years ago.
They were entering Bangladesh around 6:00am yesterday.
Although the father crossed the border with the help of a human trafficker BSF personnel at Chowdhurihat border outpost shot the daughter when she was crossing the fence.
She died on the spot.
BDR sources said they will hold a meeting with BSF on the incident.

Friday, 7 January 2011
কাঁটাতারে আটকেপড়া কিশোরীকে গুলি, লাশও নিয়ে গেলো বিএসএফ
কুড়িগ্রাম, জানুয়ারি ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সীমান্তে কাঁটাতারে আটকেপড়া বাংলাদেশি এক কিশোরীকে গুলি চালিয়ে হত্যার পর লাশ নিয়ে গেছে ভারতের সীমান্ত রক্ষীরা।
মানবাধিকার সংগঠনের হিসেবে সীমান্তে গত বছর ৭৪ বাংলাদেশি নিহত হওয়ার পর নতুন বছরের শুরুতেই শুক্রবার কুড়িগ্রাম সীমান্তে এ হত্যাকাণ্ড সংঘটিত হলো। লাশ ফেরত চেয়ে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী- বিএসএফকে চিঠি দেওয়া হয়েছে বলে বিডিআর জানিয়েছে।
পুলিশ ও বিডিআর জানিয়েছে, ফুলবাড়ী উপজেলার অনন্তপুর সীমান্তে শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে ফেলানী (১৫) নামে ওই কিশোরীকে হত্যা করা হয়।
ফেলানী নাগেশ্বরী উপজেলার দক্ষিণ রামখানা ইউনিয়নের বানার ভিটা গ্রামের নুরুল ইসলাম নূরুর মেয়ে।
পুলিশ জানিয়েছে, নূরু ভারতের দিল্লিতে কাজ করেন। তার সঙ্গে সেখানে থাকতেন ফেলানী। দেশে বিয়ে ঠিক হওয়ায় বাবার সঙ্গে ফেরার পথে বিএসএফের হামলার শিকার হয় সে।
বিডিআরের ফুলবাড়ীর কোম্পানি কমান্ডার নায়েক সুবেদার আব্দুল জব্বার সাংবাদিকদের জানান, ফেলানী অনন্তপুর সীমান্তের ৯৪৭ আন্তর্জাতিক সীমানা পিলারের ৩ ও ৪ এস পিলারের কাছ দিয়ে ভারত থেকে দেশে ফেরার সময় বিএসএফের চৌধুরী হাট ক্যাম্পের সদস্যরা তার ওপর গুলি চালায়।
তিনি বলেন, "এতে ঘটনাস্থলে ফেলানীর মৃত্যু হয়। পরে তার লাশ ভারতে নিয়ে যায় বিএসএফ সদস্যরা।"
এ ঘটনার পর সীমান্তে টহল জোরদার করা হয়েছে বলেও তিনি জানান।
স্থানীয়দের উদ্ধৃতি দিয়ে ফুলবাড়ী থানার ওসি মোনায়েম সরকার সাংবাদিকদের বলেন, মেয়েকে নিয়ে সীমান্ত দিয়ে ফিরছিলেন নূরু।
"ফেলানীর বাবা প্রথমে মই দিয়ে সীমান্তের কাঁটাতারের বেড়া পার হয়ে দেশে ঢুকে পড়েন। তবে পার হওয়ার সময় কাঁটাতারে ফেলানীর জামা-কাপড় আটকে যায়। এ সময় ভয়ে সে চিৎকার শুরু করে। তখন বিএসএফ সদস্যরা তাকে লক্ষ করে গুলি চালায়", বলেন তিনি।
ধারণা করা হচ্ছে, নূরু অবৈধভাবে সীমান্ত পাড়ি দিচ্ছিলেন।
বাংলাদেশের মানবাধিকার সংগঠন অধিকার'র পরিসংখ্যান অনুযায়ী, ২০১০ সালে বিএসএফ ৭৪ জন বাংলাদেশিকে হত্যা করে। একই সময়ে বিএসএফের গুলি ও নির্যাতনে আহত হন ৭২ জন, অপহৃতের সংখ্যা ৪৩।
আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন হিউমেন রাইটস ওয়াচ গত ডিসেম্বরে এক প্রতিবেদনে বিএসএফ কর্তৃক বাংলাদেশি হত্যার প্রতিবাদ জানায়। এসব হত্যাকাণ্ডের জন্য দায়ী সীমান্ত রক্ষীদের বিচার করতেও নয়া দিল্লির প্রতি আহ্বান জানায় তারা।

Sunday, 23 May 2010
বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
নিজস্ব প্রতিবেদক, কুড়িগ্রাম | তারিখ: ২৩-০৫-২০১০
কুড়িগ্রামের ভুরুঙ্গামারী সীমান্তে গতকাল শনিবার ভোরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আফসার (২৫) নামের এক বাংলাদেশি নিহত হয়েছেন। তাঁর বাড়ি উপজেলার শিলখুড়ি ইউনিয়নের শালঝোড় গ্রামে।

Friday, 8 January 2010
বিএসএফের গুলিতে
নিজস্ব প্রতিবেদক, কুড়িগ্রাম | তারিখ: ০৭-০১-২০১০
কুড়িগ্রাম ভূরুঙ্গামারী ভোটহাট সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আব্দুল শেখ (৫০) নামে বাংলাদেশি এক গরুর ব্যবসায়ী গুরুতর আহত হয়েছেন। তাঁকে আশঙ্কাজনক অবস্থায় ভারতের কুচবিহার জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাংলাদেশ রাইফেলস (বিডিআর) ভূরুঙ্গামারী বাগভান্ডার কোম্পানি কমান্ডার সুবেদার তোফাজ্জল হোসেন জানান, গতকাল ভোরে এ ঘটনা ঘটে। দুপুরে বিডিআর-বিএসএফ পতাকা বৈঠকে বিএসএফ দুঃখ প্রকাশ করেছে।

Sunday, 8 November 2009
কিশোরী নিহতের ঘটনায় বিএসএফের দুঃখ প্রকাশ
কুড়িগ্রাম অফিস | তারিখ: ০৮-১১-২০০৯
কুড়িগ্রামের রৌমারী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে বাংলাদেশি এক কিশোরী নিহত হওয়ার ঘটনায় দুঃখ প্রকাশ করেছে বিএসএফ।
বিডিআর সূত্র জানায়, গুলিবর্ষণ ও বাংলাদেশি কিশোরী নিহত হওয়ার ঘটনায় গতকাল শনিবার সকালে ব্যাটালিয়ন কমান্ডার পর্যায় থেকে বিএসএফের কাছে কড়া প্রতিবাদ পাঠানো হয়। দুপুর পৌনে ১২টার দিকে চর নতুন বন্দর সীমান্ত এলাকায় বিডিআর ও বিএসএফের কোম্পানি কমান্ডার পর্যায়ে প্রায় ৩০ মিনিট স্থায়ী পতাকা বৈঠক হয়। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী বিকেল চারটার দিকে একই এলাকায় ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে আরেকটি পতাকা বৈঠক হয়। ওই বৈঠকে বিডিআরের পক্ষে জামালপুরের ৬ রাইফেল ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লে. কর্নেল মিজানুর রহমান এবং বিএসএফের ১৬২ বিএসএফ ব্যাটালিয়নের কমান্ডেন্ট এ কে সিদ্ধার্থ নেতৃত্ব দেন।
লে. কর্নেল মিজানুর রহমান জানান, বিএসএফ গুলিবর্ষণ ও বাংলাদেশি কিশোরী নিহত হওয়ার ঘটনায় দুঃখ প্রকাশ করেছে। ভবিষ্যতে এমন ঘটনা ঘটবে না বলেও তারা আশ্বাস দিয়েছে।
বিডিআর সূত্র জানায়, গত শুক্রবার বিকেলে রৌমারীর ভন্দুরচর সীমান্ত গ্রামের কালো দেওয়ানীর ঘাট এলাকায় ভারতের সাহাপাড়া বিওপির বিএসএফের একটি টহল দলের গুলিতে মঞ্জুয়ারা (১৩) নামের এক বাংলাদেশি কিশোরী নিহত হয়। এ ঘটনার পর বিএসএফ রাত ১০টা পর্যন্ত গুলি বর্ষণ করে। এ সময় আত্মরক্ষার্থে বাংলাদেশের হিজলামারী বিওপির বিডিআর দলও পাল্টা গুলি বর্ষণ করে। গুলিবর্ষণ বন্ধ হওয়ার পর রাত সাড়ে ১০টার দিকে বিডিআর ঘটনাস্থল থেকে মঞ্জুয়ারার লাশ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করে।
রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কফিল উদ্দিন জানান, ময়নাতদন্তের পর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এ ব্যাপারে থানায় একটি জিডি করা হয়েছে। নিহত কিশোরী চর ফুলবাড়ী রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্রী বলে জানা গেছে।

Saturday, 7 November 2009
কুড়িগ্রামে রৌমারী সীমান্তে বিএসএফের গুলিতে কিশোরী নিহত
কুড়িগ্রাম অফিস | তারিখ: ০৭-১১-২০০৯
কুড়িগ্রাম জেলার রৌমারী সীমান্তে ভারতের সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে মঞ্জুয়ারা (১৩) নামের এক বাংলাদেশি কিশোরী নিহত হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে সীমান্তের ভন্দুরচর গ্রামের কালো দেওয়ানীর ঘাট এলাকায় ওই ঘটনা ঘটে।
এ ঘটনার পর পর হিজলামারী বিওপির বিডিআর টহল দল ঘটনাস্থলের পার্শ্ববর্তী এলাকায় গেলে বিএসএফ তাদের লক্ষ্য করে গুলি ছুড়তে থাকে। জামালপুর ৬ রাইফেল ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
সন্ধ্যা সাতটার দিকে এ প্রতিবেদন লেখা পর্যন্ত মঞ্জুয়ারার লাশ ঘটনাস্থলে পড়ে ছিল এবং বিএসএফ সদস্যরা থেমে থেমে গুলিবর্ষণ করছিলেন। শতাধিক গুলিবর্ষণের ঘটনা ঘটেছে বলে স্থানীয় সূত্রে জানা যায়।
ওই ঘটনার পর থেকে বিএসএফ তাদের শক্তিবৃদ্ধি করে। বিডিআরও ওই সময় সীমান্তজুড়ে শক্তিবৃদ্ধি করে সতর্ক অবস্থান নেয়। দুই পক্ষের উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে সীমান্তবর্তী ভন্দুরচর, কালো দেওয়ানীর ঘাট, উত্তর বারবান্দা ও চর ফুলবাড়ী গ্রামের হাজার হাজার মানুষ বাড়িঘর ছেড়ে নিরাপদ আশ্রয়ের চলে যায়।
বিডিআর ও এলাকাবাসী সূত্রের ভাষ্যমতে, ভন্দুরচর গ্রামের তিন কিশোরী ১০৬৬ নম্বর মেইন পিলারের পার্শ্ববর্তী কালো দেওয়ানীর ঘাট এলাকায় জিরো লাইন-সংলগ্ন বাংলাদেশের একটি চরে গতকাল সন্ধ্যা সোয়া ছয়টার দিকে কাশফুলের গাছ কাটতে যায়।
ওই সময় ভারতের সাহাপাড়া বিওপির বিএসএফের একটি টহল দল হঠাত্ তাদের লক্ষ্য করে দুটি গুলি ছোড়ে। ওই সময় দুই কিশোরী পালিয়ে যেতে সক্ষম হলেও আনোয়ার হোসেন মুন্সীর মেয়ে মঞ্জুয়ারা বুকে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই নিহত হয়।

Sunday, 4 October 2009
বিএসএফের গুলিতে বাংলাদেশি শিশু আহত
কুড়িগ্রাম অফিস | তারিখ: ০৪-১০-২০০৯
কুড়িগ্রামের রৌমারি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে রুমি আকতার (১১) নামের এক বাংলাদেশি কিশোরী আহত হয়েছে। আজ রোববার দুপুর ১২টার দিকে নওদাপাড়া সীমান্তে এ ঘটনা ঘটে। বর্তমানে সে রৌমারি উপজেলা হাসপাতালে চিকিত্সাধীন রয়েছে। রুমি আকতার নূরপুর মাদ্রাসার তৃতীয় শ্রেণীর ছাত্রী।
বিডিআর ও স্থানীয় সূত্রে জানা যায়, রুমি দুপুর ১২টার দিকে ছাগল বাধার জন্য সীমান্তের কাছাকাছি চলে যায়। এ সময় বিএসএফের শাহপাড়া সীমান্ত ফাঁড়ির সদস্যরা তাকে লক্ষ্য করে চার রাউন্ড গুলি ছোঁড়ে। সে সময় রুমি আহত হয়।
এ প্রসঙ্গে রৌমারি বিডিআরের কোম্পানি কমান্ডার সুবেদার আবুল কালাম এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছেন। তিনি এ সংক্রান্ত একটি প্রতিবাদ বার্তা শাহপাড়া বিএসএফ ক্যাম্পে পাঠিয়েছেন বলে জানা গেছে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত বিএসএফের তরফ থেকে এই প্রতিবাদ বার্তার কোনো জবাব দেওয়া হয়নি।

Wednesday, 30 September 2009
কাঁটাতারের বেড়া নির্মাণ ফুলবাড়ী সীমান্তে উত্তেজনা
কুড়িগ্রাম অফিস | তারিখ: ২৯-০৯-২০০৯
কুড়িগ্রাম ফুলবাড়ী উপজেলার খালিসাকোটাল সীমান্তের নো ম্যান্স ল্যান্ডে বিএসএফের কাঁটাতারের বেড়া নির্মাণকে কেন্দ্র করে উত্তেজনা বিরাজ করছে। বিডিআরের প্রতিবাদের মুখে বিএসএফ কাঁটাতারের বেড়া নির্মাণ বন্ধ রাখলেও নির্মাণসামগ্রী সরিয়ে নেয়নি।
বিডিআর সূত্র ও সীমান্তবাসী জানায়, রোববার সকাল সাড়ে নয়টার দিকে বিএসএফ খালিসাকোটাল সীমান্তের ৯৩৪ থেকে ৯৩৫ নম্বর আন্তর্জাতিক সীমানা পিলারের দেড় কিলোমিটার এলাকার নো ম্যান্স ল্যান্ডে কাঁটাতারের বেড়া নির্মাণ শুরু করে।
এ ঘটনার প্রতিবাদে বিডিআরের শিমুলবাড়ী সীমান্ত ফাঁড়ির পক্ষ থেকে বিএসএফের নটকোবাড়ী ক্যাম্পে কড়া প্রতিবাদ জানানো হয়। দুপুর দুইটার দিকে উভয় পক্ষের মধ্যে পতাকা-বৈঠক হয়। বৈঠকে বিএসএফ নো ম্যান্স ল্যান্ডে কাঁটাতারের বেড়া নির্মাণ করবে না বলে প্রতিশ্রুতি দেয়। সীমান্তে বিডিআর ও বিএসএফ টহল জোরদার করেছে।

Wednesday, 20 May 2009
BSF kills 2
Our Correspondent, Kurigram
Indian Border Security Force (BSF) shot two Bangladeshi men dead and critically injured two cattle traders in two separate incidents near Kurigram and Chapainawabganj borders early yesterday.
The deceased were Ayub Ali, 35, and Amir Islam, 28, sons of late Nur Mohammad of South Algar Char under Raumari upazila in Kurigram. The injured were Abdul Jalil, 28, and Abdul Kader, 32, of Chanshikari under Bholahat upazila in Chapainawabganj.
Our Kurigram correspondent reports: BDR and locals said the two brothers--Ayub Ali and Amir Islam--went to the nearest border from their house around 12:15am. On spotting them, BSF fired at least 11 rounds leaving the two spot dead on no-man's-land. BSF later dragged the body into their territory, they added.
Baliamari BOP Company Commander of BDR sent a protest letter to BSF around 6:00am asking them to return the bodies. A flag meeting between BDR and BSF was held at Algar Char border no-mans area where the police of both countries were present. In the meeting the BDR Company Commander Subedar Jalal Uddin represented Bangladesh and BSF Deputy Commander of 1 Battalion KM Mukherjee represented India.
The BDR Company Commander told The Daily Star that the Indian police returned the bodies to our police in presence of BSF and BDR personnel. The Raumari police handed over the bodies to the victims' younger brother Azizul Haque around 4:00 pm, he added.
Our Chapainawabganj correspondent reports: Two cattle traders--Abdul Jalil and Abdul Kader-- were injured as BSF of Indian Krishnapur camp opened fire around 4:00am yesterday.
The victims were admitted to Rajshahi Medical College Hospital in a critical condition.
Acting commanding officer Major Aftab Uddin of Naogaon 43 Rifles Battalion said BSF members of Krishnapur camp fired at least 14 rounds on the men as they entered Bangladesh territory with cattle around 4:00am. They sustained bullet wounds and later were rescued and sent to hospital by the locals, he added.
BDR strongly protested the incident.

Subscribe to:
Posts (Atom)