Showing posts with label কুষ্টিয়া. Show all posts
Showing posts with label কুষ্টিয়া. Show all posts

Monday, 9 September 2013

সীমান্তে কৃষককে ‘হত্যা করেছে বিএসএফ’

Sunday, 28 July 2013

দুই স্কুলছাত্রকে নিয়ে গেছে বিএসএফ


কুষ্টিয়া প্রতিনিধি,  বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published:2013-07-28 17:55:06.0 BdST Updated:2013-07-28 17:55:06.0 BdST

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার পাকুড়িয়া সীমান্ত এলাকা থেকে দুই স্কুলছাত্রকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী-বিএসএফ।


এরা হলেন- পাকুড়িয়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে পাকুড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র আজমত আলী (১৫) এবং পাকুড়িয়ার ভাংগাপাড়া গ্রামের একরাম হোসেনের ছেলে ইনসাফনগর মাধ্যমিক বিদ্যালয়ের একই শ্রেণির ছাত্র মামুন হোসেন (১৫)

বুধবার সকাল সাড়ে ১০টার দিকে সীমান্তে নিজেদের জমিতে কাজ করতে গেলে বিএসএফ তাদের অস্ত্রের মুখে তুলে নিয়ে যায় বলে জানান কুষ্টিয়া-৩২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আরমান হোসেন।

তিনি জানান, সীমান্তের ১৫৩-(১২৩) নম্বর পিলার সংলগ্ন এলাকা থেকে তাদের ধরে নিয়ে যাওয়া হয়।
ঠোটারপাড়া বিজিবি ক্যাম্পের অধিনায়ক হাবিলদার সামসুল আলম জানান, ঘটনার পর পরই প্রতিবাদ জানিয়ে এবং স্কুলছাত্রদের ফেরত চেয়ে বিএসএফকে চিঠি দেয়া হয়েছে।

“তবে এখন পর্যন্ত বিএসএফ সাড়া দেয়নি।”

http://bangla.bdnews24.com/bangladesh/article652507.bdnews

Wednesday, 18 January 2012

BSF suspends 8 after 'torture video'

Dhaka, Jan 18 (bdnews24.com) – The Indian border guards have suspended eight of their men after a video, showing a Bangladeshi man being stripped, kicked and beaten by them, was aired Wednesday on some Indian TV channels.

BSF said on Wednesday night that the incident had taken place in Pashchimbanga's Murshidabad district along the Indo-Bangla border and investigation was ongoing, India's state-run news agency PTI said.

.

The five-minute video was first shown by NDTV, although the channel could not confirm its source and authenticity.

It shows three to four personnel donning BSF-style dark green fatigues stripping and then beating a lungi-clad man, his hands tied behind his back in the incident that reportedly took place on Dec 9.

Media reports say the man is suspected to be a Bangladeshi. NDTV said the man was beaten up after he allegedly declined them a bribe.

NDTV says it cannot confirm the origin or authenticity of the video released with the ticker: Caught on camera: BSF Brutality.

Ravi Kumar Ponoth, BSF's inspector-general for South Bengal, told NDTV that at first sight it seemed that some BSF personnel were indeed involved and that the Indian border was investigating the incident in the Kaharparha check post near Murshidabad border in West Bengal.

Kushtia and Rajshahi districts have border with Murshidabad.

In his first reaction, however, he had told India's Daily News and Analysis that it was unlikely the video had been shot by BSF personnel using a mobile phone, because his men are prohibited from using mobile phones when on duty.

Villagers told NDTV that the video was intentionally shot by the BSF troopers and distributed among the people to instil fear among them.

Another theory on how the video came to light is that a cyber cafe owner downloaded the footage from a BSF man's cellphone when he visited the cafe to download music.

In 2010, human rights group Odhikar and Human Rights Watch reported that the BSF had killed some 1,000 Bangladeshis over the last decade.

After Felani, 15, was shot dead by BSF troops on Jan 7 last year, while she was returning to Bangladesh with her father. The body was snapped dangling on a barbed fence, causing uproar.

The Indian government expressed regret and sympathy and requested Bangladesh to motivate people to follow the legal routes in crossing the border. In a two-day home secretary-level meeting, India also promised to ease tension on the borders and stop killing of Bangladeshis.

The BSF, guarding the over 4,000 kilometres porous Indo-Bangla border, recently armed its troops with "non-lethal" weapons to reduce causalities and fatal injuries to Bangladeshi nationals attempting to cross over into this country.

But the border force's killings at the Bangladeshi border have been ceaseless. The last death was that of three young men on Dec 17 last year.

bdnews24.com/ah/sh/bd/2021h
the unedited version of one of the BSF's brutalities on Bangladeshis...

বাংলাদেশিকে নির্যাতনের চিত্র ভারতীয় টিভিতে



ঢাকা, জানুয়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সীমান্তে এক বাংলাদেশিকে বিএসএফ জওয়ানদের নির্যাতনের ভিডিওচিত্র প্রচার করেছে ভারতীয় টেলিভিশন এনডিটিভি।

বুধবার এই ভিডিওচিত্র প্রচার হলেও ঘটনাটি কিছু দিন আগের বলে টেলিভিশনের খবরে বলা হয়েছে।

স্থানীয় সূত্রের উদ্ধৃতি দিয়ে এনডিটিভি বলছে, পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার কাহারপাড়া সীমান্ত তল্লাসি চৌকিতে নির্যাতনের এই ঘটনা ঘটে।



এনডিটিভির ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, ঘুষ দিতে রাজি না হওয়ায় ওই বাংলাদেশিকে নির্দয়ভাবে পেটায় ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী-বিএসএফের সদস্যরা। তার জননাঙ্গে পেট্রোলও ঢেলে দেওয়া হয়।

স্থানীয়রা এনডিটিভিকে জানায়, নির্যাতনের পর ওই ব্যক্তি সীমান্ত পার হয়ে বাংলাদেশে ঢুকে পড়ে।

তবে নিরপেক্ষ কোনো সূত্র থেকে বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি বলে টেলিভিশনের প্রতিবেদনে বলা হয়।

মুর্শিদাবাদের সঙ্গে বাংলাদেশের কুষ্টিয়া ও রাজশাহী জেলার সীমান্ত রয়েছে।

মোবাইল ফোনে ধারণ করা এই ভিডিওচিত্রের উৎস নিয়ে দুই ধরনের কথা শোনা যাচ্ছে। একটি হচ্ছে, এক বিএসএফ জওয়ান একটি সাইবার ক্যাফেতে তার মোবাইল সেটে গান লোড করতে এলে সেখান থেকে গোপনে নির্যাতনের ওই দৃশ্য নামিয়ে রাখে সাইবার ক্যাফের লোকজন।

অন্যটি হচ্ছে- গরু চোরাচালানিদের সতর্ক করতে এ ভিডিওচিত্র প্রকাশ করেছে বিএসএফ সদস্যরা।

সীমান্তে বিএসএফের নির্যাতন বন্ধে দীর্ঘদিন ধরেই দাবি জানিয়ে আসছে বাংলাদেশ। বিএসএফের নির্যাতনের প্রতিবাদ জানিয়ে আসছে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলোও।

হিউম্যান রাইটস ওয়াচ ২০১০ সালের ডিসেম্বরে এক প্রতিবেদনে বলেছে, হত্যা এবং অন্য মানবাধিকার লঙ্ঘনের দায়ে ভারতীয় সীমান্ত রক্ষা বাহিনীর (বিএসএফ) বিচার হওয়া উচিৎ।

মানবাধিকার সংগঠনগুলোর হিসেবে, গত এক দশকে প্রায় এক হাজার বাংলাদেশি বিএসএফ’র গুলিতে নিহত হয়েছে। নির্যাতনের ঘটনা অসংখ্য।

এক বছর আগে ফেলানী নামে এক কিশোরীকে বিএসএফ গুলি চালিয়ে হত্যা করলে তা নিয়ে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। গুলিবিদ্ধ ফেলানীর লাশ দীর্ঘক্ষণ কাঁটাতারের বেড়ায় ঝুলছিল।

সীমান্তে নির্যাতন বন্ধে দীর্ঘদিন ধরে বাংলাদেশের পক্ষ থেকে প্রতিবাদ জানানোর পর স¤প্রতি বিএসএফকে প্রাণঘাতী নয়, এমন অস্ত্র দিয়েছে ভারত সরকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/এমআই/২১০০ ঘ.