Showing posts with label রাজশাহী. Show all posts
Showing posts with label রাজশাহী. Show all posts

Friday, 18 January 2013

রাজশাহীতে যুবককে ধরে নিয়ে গেছে বিএসএফ


নিজস্ব প্রতিবেদক, রাজশাহী | তারিখ: ১৮-০১-২০১৩ 

 রাজশাহীর চরতারানগর সীমান্ত থেকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) গতকাল বৃহস্পতিবার বিকেলে এক বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেছে।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) পতাকা বৈঠক করেও রুমন শেখ (২২) নামের ওই যুবককে ফেরত আনতে পারেনি। তাঁর বাবার নাম সাবান শেখ। স্থানীয় ইউপি সদস্য এরশাদুল হক জানান, রুমন শেখ একজন কৃষক। তিনি সীমান্তের কাছে তাঁর গমখেত দেখতে গিয়েছিলেন। সন্ধ্যার একটু আগে বিএসএফ গাড়ি নিয়ে এসে তাঁকে ধরে নিয়ে যায়। তিনি আরও জানান, ওরা বাংলাদেশের সীমান্তের ভেতরেই গাড়ি নিয়ে খানিকটা ঢুকে পড়েছিল। গাড়ির চাকার দাগ এখনো রয়েছে।

যোগাযোগ করা হলে খানপুর বিজিবি ক্যাম্পের কমান্ডার জালাল উদ্দিন জানান, ওই যুবককে ধরে নিয়ে যাওয়ার খবর পেয়ে তিনি বিএসএফকে পতাকা বৈঠকের জন্য খবর পাঠান। পরে সন্ধ্যা ছয়টার দিকে তারা আসে। তাদের অভিযোগ, এই যুবকসহ আরও কয়েকজন লোক ভারতীয় সীমান্ত এলাকার ভেতরে ঢুকেছিলেন। তারা ধাওয়া দিলে অন্যরা পালিয়ে যান। পেছনে থাকার কারণে তারা রুমনকে ধরতে পেরেছে।

জালাল উদ্দিন জানান, বিএসএফ জানিয়েছে, রুমনকে ইতিমধ্যে পুলিশে সোপর্দ করা হয়েছে। এ জন্য তাঁকে ছেড়ে দেওয়া সম্ভব নয়।

http://www.prothom-alo.com/detail/date/2013-01-18/news/322302

Wednesday, 12 December 2012

বাঘা-চারঘাট সীমান্তে বিএসএফের নির্যাতনে বাংলাদেশি নিহত

স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রাজশাহী: মঙ্গলবার সন্ধ্যায় রাজশাহীর বাঘা-চারঘাট সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যদের নির্যাতনে বাবর আলী (৩৫) নামে এক বাংলাদেশি কৃষক মারা গেছেন।

নিহত বাবর নাটোরের লালপুর উপজেলার নতুন পাড়া এলাকার হারান আলীল ছেলে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে তিনি বাঘা-চারঘাট সীমান্ত দিয়ে ভারতে আত্মীয়ের বাড়ি যান। সেখানে থেকে সন্ধ্যায় ফেরার পথে ভারতের রানীনগর সীমান্তের বাবনাবাজ ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাকে তাড়া করলে বাবর পদ্মা নদীতে ঝাঁপ দেন। এসময় বিএসএফ সদস্যরা স্পিড বোট নিয়ে তার পিছু নেয়। একপর্যায়ে স্পিড বোট দিয়েই তাকে আঘাত করলে ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে বিএসএফ সদস্যরা লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রানীনগরের একটি হাসপাতালের মর্গে পাঠায়।

এদিকে, বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) চারঘাটের ইউসুফপুর বিওপির সুবেদার হোসেন আলী জানান, বিষয়টি জানতে পেরে এ ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে ও লাশ ফেরত চেয়ে বিজিবির পক্ষ থেকে বিএসএফকে চিঠি দেওয়া হয়েছে। বুধবার বিকেল নাগাদ লাশ ফেরত দেওয়ার কথা রয়েছে তাদের।

বাংলাদেশ সময়: ১২৪৫ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১২
http://www.banglanews24.com/detailsnews.php?nssl=1f86f3a5cfb4cb246b5e2b059bf7d6f2&nttl=20121212124946157754 

Tuesday, 9 October 2012

BSF kills Bangladeshi teenager

A teenage Bangladeshi boy was shot dead by Indian Border Security Force (BSF) at Char Majhardiar border in
the district early
yesterday.
The deceased was identified as Sujon Ali,16, son of Shukur Ali of the village under Haripur union of Poba upazila.
BSF members shot Sujon in the head, killing him on the spot, while he was accompanying several cattle traders to Bangladesh around 12:30am, said Zillur Rahman, officer-in-charge of Rajpara Police Station quoting Border Guard Bangladesh (BGB) officials.
The victim's relatives had buried the body soon after his death to avoid legal hassles but BGB members dug it out around noon, Maj Hannan, general staff officer of Rajshahi sector BGB told The Daily Star.
"The body is on its way to Rajshahi Medical College Hospital morgue for an autopsy," he said.
The incident has been reported to the ministries of home and foreign affairs, BGB officials said.

http://www.thedailystar.net/newDesign/news-details.php?nid=253067

Monday, 8 October 2012

রাজশাহী সীমান্তে গুলিতে বাংলাদেশি নিহত


Mon, Oct 8th, 2012 7:29 pm BdST

রাজশাহী, অক্টোবর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজশাহীর চর মাঝারদিয়াড় এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফ’র গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

রোববার রাতে চরমাঝারদিয়ার পশ্চিমপাড়ার বাসিন্দা এলাকার শুক্কুর আলীর ছেলে সুজন আহমেদ নিহত হন বলে এলাকাবাসী জানিয়েছে।

চরমাঝারদিয়ার পশ্চিমপাড়ার মাসুম আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রোববার রাত সাড়ে ১২টার সুজন আহমেদসহ কয়েকজন বাংলাদেশি যুবক ভারতীয় মালামাল আনতে সীমান্তের কাঁটাতারের বেড়ার কাছে যান।

এ সময় চোরাচালানের টাকাপয়সা নিয়ে বিএসএফ’র সঙ্গে তাদের কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে বিএসএফ’র গুলিতে সুজন নিহত হন। অন্যরা পালিয়ে আসতে সক্ষম হয়।

পবা থানার ওসি রমজান আলী বলেন, সকালে লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের প্রস্তুতি চলছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৯২০ ঘ.

http://www.bdnews24.com/bangla/details.php?id=207261&cid=2&aoth=1

Wednesday, 18 January 2012

BSF suspends 8 after 'torture video'

Dhaka, Jan 18 (bdnews24.com) – The Indian border guards have suspended eight of their men after a video, showing a Bangladeshi man being stripped, kicked and beaten by them, was aired Wednesday on some Indian TV channels.

BSF said on Wednesday night that the incident had taken place in Pashchimbanga's Murshidabad district along the Indo-Bangla border and investigation was ongoing, India's state-run news agency PTI said.

.

The five-minute video was first shown by NDTV, although the channel could not confirm its source and authenticity.

It shows three to four personnel donning BSF-style dark green fatigues stripping and then beating a lungi-clad man, his hands tied behind his back in the incident that reportedly took place on Dec 9.

Media reports say the man is suspected to be a Bangladeshi. NDTV said the man was beaten up after he allegedly declined them a bribe.

NDTV says it cannot confirm the origin or authenticity of the video released with the ticker: Caught on camera: BSF Brutality.

Ravi Kumar Ponoth, BSF's inspector-general for South Bengal, told NDTV that at first sight it seemed that some BSF personnel were indeed involved and that the Indian border was investigating the incident in the Kaharparha check post near Murshidabad border in West Bengal.

Kushtia and Rajshahi districts have border with Murshidabad.

In his first reaction, however, he had told India's Daily News and Analysis that it was unlikely the video had been shot by BSF personnel using a mobile phone, because his men are prohibited from using mobile phones when on duty.

Villagers told NDTV that the video was intentionally shot by the BSF troopers and distributed among the people to instil fear among them.

Another theory on how the video came to light is that a cyber cafe owner downloaded the footage from a BSF man's cellphone when he visited the cafe to download music.

In 2010, human rights group Odhikar and Human Rights Watch reported that the BSF had killed some 1,000 Bangladeshis over the last decade.

After Felani, 15, was shot dead by BSF troops on Jan 7 last year, while she was returning to Bangladesh with her father. The body was snapped dangling on a barbed fence, causing uproar.

The Indian government expressed regret and sympathy and requested Bangladesh to motivate people to follow the legal routes in crossing the border. In a two-day home secretary-level meeting, India also promised to ease tension on the borders and stop killing of Bangladeshis.

The BSF, guarding the over 4,000 kilometres porous Indo-Bangla border, recently armed its troops with "non-lethal" weapons to reduce causalities and fatal injuries to Bangladeshi nationals attempting to cross over into this country.

But the border force's killings at the Bangladeshi border have been ceaseless. The last death was that of three young men on Dec 17 last year.

bdnews24.com/ah/sh/bd/2021h
the unedited version of one of the BSF's brutalities on Bangladeshis...

বাংলাদেশিকে নির্যাতনের চিত্র ভারতীয় টিভিতে



ঢাকা, জানুয়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সীমান্তে এক বাংলাদেশিকে বিএসএফ জওয়ানদের নির্যাতনের ভিডিওচিত্র প্রচার করেছে ভারতীয় টেলিভিশন এনডিটিভি।

বুধবার এই ভিডিওচিত্র প্রচার হলেও ঘটনাটি কিছু দিন আগের বলে টেলিভিশনের খবরে বলা হয়েছে।

স্থানীয় সূত্রের উদ্ধৃতি দিয়ে এনডিটিভি বলছে, পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার কাহারপাড়া সীমান্ত তল্লাসি চৌকিতে নির্যাতনের এই ঘটনা ঘটে।



এনডিটিভির ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, ঘুষ দিতে রাজি না হওয়ায় ওই বাংলাদেশিকে নির্দয়ভাবে পেটায় ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী-বিএসএফের সদস্যরা। তার জননাঙ্গে পেট্রোলও ঢেলে দেওয়া হয়।

স্থানীয়রা এনডিটিভিকে জানায়, নির্যাতনের পর ওই ব্যক্তি সীমান্ত পার হয়ে বাংলাদেশে ঢুকে পড়ে।

তবে নিরপেক্ষ কোনো সূত্র থেকে বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি বলে টেলিভিশনের প্রতিবেদনে বলা হয়।

মুর্শিদাবাদের সঙ্গে বাংলাদেশের কুষ্টিয়া ও রাজশাহী জেলার সীমান্ত রয়েছে।

মোবাইল ফোনে ধারণ করা এই ভিডিওচিত্রের উৎস নিয়ে দুই ধরনের কথা শোনা যাচ্ছে। একটি হচ্ছে, এক বিএসএফ জওয়ান একটি সাইবার ক্যাফেতে তার মোবাইল সেটে গান লোড করতে এলে সেখান থেকে গোপনে নির্যাতনের ওই দৃশ্য নামিয়ে রাখে সাইবার ক্যাফের লোকজন।

অন্যটি হচ্ছে- গরু চোরাচালানিদের সতর্ক করতে এ ভিডিওচিত্র প্রকাশ করেছে বিএসএফ সদস্যরা।

সীমান্তে বিএসএফের নির্যাতন বন্ধে দীর্ঘদিন ধরেই দাবি জানিয়ে আসছে বাংলাদেশ। বিএসএফের নির্যাতনের প্রতিবাদ জানিয়ে আসছে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলোও।

হিউম্যান রাইটস ওয়াচ ২০১০ সালের ডিসেম্বরে এক প্রতিবেদনে বলেছে, হত্যা এবং অন্য মানবাধিকার লঙ্ঘনের দায়ে ভারতীয় সীমান্ত রক্ষা বাহিনীর (বিএসএফ) বিচার হওয়া উচিৎ।

মানবাধিকার সংগঠনগুলোর হিসেবে, গত এক দশকে প্রায় এক হাজার বাংলাদেশি বিএসএফ’র গুলিতে নিহত হয়েছে। নির্যাতনের ঘটনা অসংখ্য।

এক বছর আগে ফেলানী নামে এক কিশোরীকে বিএসএফ গুলি চালিয়ে হত্যা করলে তা নিয়ে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। গুলিবিদ্ধ ফেলানীর লাশ দীর্ঘক্ষণ কাঁটাতারের বেড়ায় ঝুলছিল।

সীমান্তে নির্যাতন বন্ধে দীর্ঘদিন ধরে বাংলাদেশের পক্ষ থেকে প্রতিবাদ জানানোর পর স¤প্রতি বিএসএফকে প্রাণঘাতী নয়, এমন অস্ত্র দিয়েছে ভারত সরকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/এমআই/২১০০ ঘ. 

Saturday, 12 March 2011

বিএসএফের নির্যাতনে বাংলাদেশি যুবক আহত




নিজস্ব প্রতিবেদক, রাজশাহী | তারিখ: ১২-০৩-২০১১



রাজশাহীর পবা উপজেলার খানপুর সীমান্তে আবদুল কাদির (৩৫) নামের এক যুবককে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের সদস্যরা নির্যাতন করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। তাঁকে গুরুতর অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। কাদিরের বাড়ি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার তারাপুর গ্রামে।

চিকিৎসাধীন কাদির জানান, তিনি একজন গরু ব্যবসায়ী। গত বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে তিনিসহ ১০-১২ জন ভারতের কাতলামারী এলাকা থেকে গরু নিয়ে খানপুর সীমান্ত দিয়ে বাংলাদেশে ঢুকছিলেন। এ সময় বিএসএফের সদস্যরা তাঁদের ধাওয়া করেন। গরু ফেলে অন্যরা পালিয়ে যেতে সক্ষম হলেও তিনি তাঁদের হাতে ধরা পড়ে যান। কাদির বলেন, বিএসএফের সদস্যরা তাঁর ওপর অমানবিক নির্যাতন চালায়। পরে তাঁরা তাঁকে প্রায় অচেতন অবস্থায় সেখানে ফেলে যান। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

Sunday, 9 January 2011

রাজশাহীতে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহত

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী | তারিখ: ০৯-০১-২০১১



রাজশাহীর মতিহার থানার খানপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুই বাংলাদেশি গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। লাশ নেওয়ার জন্য গতকাল শনিবার থেকে অপেক্ষা করছে পুলিশ। আজ রোববার দুপুর ১২টা পর্যন্ত লাশ হস্তান্তরের ব্যাপারে পুলিশকে কিছুই জানানো হয়নি।

মতিহার থানার উপপরিদর্শক (এসআই) আফতাব উদ্দিন জানিয়েছেন, নিহত দুই ব্যবসায়ীর নাম সেরাজুল ইসলাম (৪০) ও জাইজুদ্দিন (২০)। তাঁদের বাড়ি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায়।

আফতাব উদ্দিন জানান, গত বৃহস্পতিবার রাতে এ দুজনের মৃত্যু হয়েছে। খবর পাওয়ার পর গতকাল বিকেল তিনটা থেকে পুলিশ অপেক্ষা করছে। কিন্তু লাশ হস্তান্তর করা হয়নি। কখন হস্তান্তর করা হবে, তা-ও জানানো হয়নি। তিনি বলেন, নিহত ব্যক্তিদের আত্মীয়স্বজনও লাশের খোঁজ পাননি। লাশ না পাওয়ায় থানায় কোনো সাধারণ ডায়েরি করা হয়নি।

বিজিবির ৩৭ রাইফেল ব্যাটালিয়নের অধিনায়ক জাহিদ হাছান জানান, ঘটনাটি বিএসএফ তাঁদের প্রথম জানিয়েছে। নাম-ঠিকানাও তারাই দিয়েছে। এখন তারা আর সাড়া দিচ্ছে না। তিনি বলেন, খবর পাওয়ার পর থেকে তাঁরা পতাকা বৈঠক ও প্রতিবাদলিপি পাঠানোর জন্য অপেক্ষা করছেন। কিন্তু তাদের কোনো সাড়া পাওয়া যাচ্ছে না।

Thursday, 8 July 2010

বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত




নিজস্ব প্রতিবেদক, রাজশাহী | তারিখ: ০৮-০৭-২০১০


রাজশাহীর পবা উপজেলার চরমাঝাড় দিয়াড় সীমান্তে গতকাল বুধবার ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে ফারুক হোসেন নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। তাঁর বাড়ি উপজেলার কিশোরপুর গ্রামে।

জানা গেছে, ভোরে ফারুক (২৫) সীমান্তের মেইন পিলার ৬৫-র ১১-এফ পিলার অতিক্রম করে নো-ম্যানস ল্যান্ডে পৌঁছালে ভারতের কাহারপাড়া ফাঁড়ির বিএসএফের সদস্যরা তাঁকে লক্ষ্য করে গুলি চালায়। এতে তিনি ঘটনাস্থলেই নিহত হন। পরে বিএসএফ সদস্যরা তাঁর লাশ নিয়ে যায়। গতকাল সন্ধ্যা পর্যন্ত লাশ ফেরত দেয়নি বিএসএফ।

বিডিআর সূত্র জানায়, ভারতে ফারুকের আত্মীয়স্বজন রয়েছে। এ জন্য তিনি প্রায়ই ভারতে যাওয়া-আসা করতেন।
৩৭ রাইফেলস ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর আরিফ জানান, লাশ ফেরত আনার চেষ্টা চলছে।

বিএসএফের গুলিতে এক বাংলাদেশি নিহত

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী | তারিখ: ০৭-০৭-২০১০


রাজশাহীর পবা উপজেলার চরমাঝাড় দিয়াড় সীমান্তে আজ বুধবার ভোরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন। তাঁর নাম ফারুক হোসেন (২৫)। তিনি রাজশাহীর রাজপাড়া থানাধীন কিশোরপুর গ্রামের বাসিন্দা।

বিডিআর সূত্র জানায়, আজ ভোরে ফারুক সীমান্তের মেইন পিলার ৬৫-এর ১১ এফ নম্বর পিলার দিয়ে সীমান্ত অতিক্রম করার সময় ভারতের কাহারপাড়া ফাঁড়ির বিএসএফের গুলিতে মারা যান। পরে তাঁর লাশ বিএসএফ নিয়ে যায়। বিডিআর লাশ ফেরত চেয়ে বিএসএফকে চিঠি দিয়েছে।