Showing posts with label যশোর. Show all posts
Showing posts with label যশোর. Show all posts

Sunday, 6 October 2013

বিএসএফের আঘাতে বাংলাদেশি নিহত


বেনাপোল প্রতিনিধি,  বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 2013-10-06 22:13:06.0 BdST Updated: 2013-10-07 01:03:01.0 BdST

যশোরের বেনাপোল সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ-এর ধারালো অস্ত্রের আঘাতে আহত এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে।


রোববার বিকালে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তৌহিদুল ইসলাম শিকদার (২০) নামের ওই যুবক মারা যান বলে পুলিশ ও তার স্বজনরা জানিয়েছে।

ভোরে বেনাপোলের অগ্রভুলোট সীমান্তের বিপরীতে ভারতের ঝাউডাঙ্গায় বিএসএফ ধারালো অস্ত্র দিয়ে খুচিয়ে আহত করে বলে জানায় পুলিশ।

নিহত তৌহিদুল ইসলাম শিকদার (২০) যশোরের শার্শা উপজেলার গোগা গ্রামের লিয়াকত আলী শিকদারের ছেলে।

বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মতিয়ার রহমান শিকদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তৌহিদুলসহ একদল বাংলাদেশি রোববার ভোরে ভারত থেকে গরু নিয়ে অগ্রভুলোট সীমান্ত দিয়ে দেশে ফিরছিলেন।

এ সময় বিএসএফ সদস্যরা তাদের ধাওয়া করে তৌহিদুলকে ধরে ফেলে।

বিএসএফ তাকে ধারালো অন্ত্র দিয়ে চোখে মুখে খুচিয়ে আহত করে সেখানে ফেলে যায়।

পরে  তৌহিদুলের সঙ্গীরা তাকে বাংলাদেশের ভেতরে নিয়ে আসে।

তাকে প্রথমে একটি বেসরকারি ক্লিনিকে এবং পরে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকাল সাড়ে ৪টার দিকে তার মৃত্যু হয়।

খুলনা ২৩ বিজিবি ব্যাটলিয়নের অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল তায়েফ উল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, অগ্রভূলোট সীমান্তে এক বাংলাদেশি গরু ব্যবসায়ী আহত হয়েছেন বলে তিনি খবর পেয়েছেন। তবে বিস্তারিত জানাতে পারেননি।

http://bangla.bdnews24.com/bangladesh/article682201.bdnews 

Wednesday, 12 June 2013

বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহত


বেনাপোল প্রতিনিধি,  বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 2013-06-12 03:30:17.0 GMT Updated: 2013-06-12 03:30:17.0 GMT

যশোরের শার্শায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে দুই বাংলাদেশি নিহত ও একজন আহত হয়েছেন।

     
নিহতরা হলেন, বেনাপোলের শিবনাথপুর গ্রামের হাবিবুর রহমান (৩০) ও বসতপুর কলোনীর ফারুক হোসেন (৩৫)।

শার্শার পুটখালি ইউনিয়নের ইউপি সদস্য লিয়াকত আলী  সাংবাদিকদেরকে জানান, মঙ্গলবার রাত ১০টার দিকে হাবিব ও ফারুকসহ কয়েকজন মিলে চোরাকারবারীদের কাছ থেকে গরু আনতে পুটখালি সীমান্তের বিপরীতে ভারতের আংরাইলে প্রবেশ করার সময় বিএসএফ তাদের বাধা দেয়।

“এতে বিএসএফ ও চোরাকারবারীদের মধ্যে সংঘর্ষ বাঁধে। বিএসএফের টহল দল এ সময় গুলি ছুড়লে তিন জন আহত হন।”

ইউপি সদস্য লিয়াকত বলেন, আহত তিন জনের মধ্যে ফারুকের মাথায় ও হাবিবের বুকে গুলি লাগে। তাদের প্রথমে বাগআচড়ার বেসরকারি ক্লিনিক ’জোহরা মেডিকেল সেন্টারে’ নেয়া হয়।

সেখানকার কর্তব্যরত চিকিৎসক হাবিবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আহতদের মাথা ও  দেহে গুলি থাকায় প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদের যশোর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

যশোরে নেওয়ার পথেই মারা যান ফারুক। আর হাবিব হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকালে মারা যান বলে লিয়াকত জানান।

তবে আহত আরেক ব্যক্তির পরিচয় জানাতে পারেননি তিনি।

২৩ বিজিবি ব্যাটালিয়নের পুটখালি ক্যাম্প ইনচার্জ সফিউদ্দিন হাওলাদারও দুই বাংলাদেশি নিহত হওয়ার খবর স্বীকার করেছেন।

তবে এ বিষয়ে বিস্তারিত বলতে অপারগতা প্রকাশ করেন তিনি।

http://bangla.bdnews24.com/bangladesh/article635608.bdnews

BSF kills 2 on Benapole frontier

WEDNESDAY, JUNE 12, 2013


FIRING ON BANGLADESHI CITIZENS


The Indian Border Security Force (BSF) shot dead two Bangladeshi cattle traders and injured as many others along Putkhali frontier in Benapole of Jessore district early Wednesday.
Deceased Habibur Rahman, 25, hailed from Baropota village while Faruque Hossain, 26, from Basatpur Colony area in Benapole, reports our Benapole correspondent.
The BSF men opened fire when a group of Bangladeshi cattle traders including Habibur and Faruque were returning from India with cattle around 12:30am, said Subedar Shafiuddin (full name was not available immediately) of Putkhali camp of 23 Boarder Guard Bangladesh (BGB).
Habibur died on the spot while Faruque succumbed to his injuries at Jessore Medical College Hospital, the BGB official said.
The cattle traders managed to bring back the body of Habibur.
But the fate of the two other bullet-hit cattle traders could not be known as they were inside the Indian territory, the BGB official said.
BGB has already sent a letter to BSF protesting the killings, said Lt Col Tayeful Haque, commanding officer of BGB-23 battalion. 

Thursday, 29 March 2012

BSF beats Bangladeshi to death

March 29, 2012

Our Correspondent, Benapole

Indian Border Security Force (BSF) beat to death a Bangladeshi cattle trader along Putkhali frontier in Benapole early yesterday.

The deceased was identified as Shahadat Hossain, 35.

Border Guard Bangladesh (BGB) and local sources said Shahadat was caught by BSF men while he along with other cattle traders was bringing cattle from India.

Though his companions managed to flee, Shahadat was beaten mercilessly leaving him dead on the spot, said Joynal Abedin, Putkhali camp commander of BGB 26 Battalion.

Police recovered the body of the deceased near the frontier, said Hasan Hafizur Rahman, officer-in-charge of Benapole Port Police Station.

The body, which bore marks of injury, has been sent to Jessore Sadar Hospital for autopsy, he added.

http://www.thedailystar.net/newDesign/news-details.php?nid=228173


Wednesday, 28 March 2012

বিএসএফের পিটুনিতে মৃত্যু


Wed, Mar 28th, 2012 4:38 pm BdST

বেনাপোল/যশোর, মার্চ ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বেনাপোলের পুটখালি সীমান্তে এক বাংলাদেশিকে পিটিয়ে হত্যার পর লাশ ফেলে রেখে গেছে বিএসএফ।

নিহত মো. শাহাদাত (৩২) যশোরের শার্শা উপজেলার গোগা ইউনিয়নের হরিশচন্দ্রপুর গ্রামের গোলাম মোস্তফার ছেলে।

বুধবার সকালে পুটখালী সীমান্তের চরের মাঠ থেকে শাহাদাতের লাশ উদ্ধার করা হয় বলে জানান বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি’র পুটখালী ক্যাম্প অধিনায়ক নায়েক সুবেদার জয়নাল হোসেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি জানান, মঙ্গলবার রাতে একদল গরু ব্যবসায়ীর সঙ্গে আংরাইল সীমান্ত দিয়ে শাহাদাত ভারতে গরু কিনতে গিয়েছিল। ভোরে ফিরে আসার সময় ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী-বিএসএফ তাদের ধাওয়া দেয়। এসময় শাহাদাত ধরা পড়ে যায়।

“পরে বিএসএফ তাকে পিটিয়ে হত্যার পর লাশ চরের মাঠে ফেলে রেখে যায়। সকালে লোকজন লাশ দেখে পুলিশে খবর দেয়।”

বেনাপোল পোর্ট থানার ওসি হাসান হাফিজুর রহমান, শাহাদাতের লাশ সকাল ১০টার দিকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/আরএ/১৬৩৫ ঘ. 

http://bdnews24.com/bangla/details.php?id=189790&cid=2


Sunday, 12 February 2012

এবার বিএসএফের নির্যাতনের শিকার বাংলাদেশি নারী


তারিখ: ১২-০২-২০১২

 এবার বাংলাদেশি এক নারীকে অমানবিকভাবে পিটিয়ে রক্তাক্ত করেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)। পরে তাঁকে মৃত ভেবে বেনাপোল সীমান্ত এলাকায় ফেলে যায়। গতকাল শনিবার বিকেলে এ ঘটনা ঘটে। খবর ইউএনবির।

নির্যাতনের শিকার ওই নারীর নাম হালিমা বেগম (৩৫)। তিনি মৃত মোশাররফের স্ত্রী। বাড়ি যশোরের ঝিকরগাছা উপজেলার দাবদিয়া গ্রামে।

প্রত্যক্ষদর্শীরা জানান, হালিমা গতকাল বিকেলে বেনাপোল তল্লাশিচৌকির কাছে বাংলাদেশ-ভারতের রেলপথে কাজ করছিলেন। হঠাৎ বিএসএফ সদস্যরা তাঁকে ধাওয়া করে। একপর্যায়ে তাঁকে ধরে ভারতের অভ্যন্তরে নিয়ে নির্যাতন চালায়। পরে তাঁকে মৃত মনে করে বেনাপোলের বিপরীতে ভারতের অংশে পেট্রাপোল এলাকায় ফেলে যায়।

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) বেনাপোল তল্লাশিচৌকির কমান্ডার ফজলুল হক বলেন, স্থানীয় লোকজন হালিমাকে সংজ্ঞাহীন অবস্থায় উদ্ধার করে। পরে তাঁকে বেনাপোলের একটি ক্লিনিকে ভর্তি করা হয়।

Saturday, 21 January 2012

BSF kills another Bangladeshi

Benapole, Jan 21 (bdnews24.com) --

Amid ongoing criticism over the torture of a Bangladeshi cattle trader, the Indian Border Security Force shot dead a Bangladeshi at the Dhannokhola border on Saturday morning.
Three others were also wounded in the incident, Atiar Rahman, nayeb subedar of Dhannokhola Camp of the Bangladesh Border Guard, told bdnews24.com.

He said 22-year-old Rasheduzzaman, a cattle trader, was injured after the BSF opened fire at Mathpara Urshi area around 5am. He later succumbed to injuries after he reached Bangladesh territory.

"We have contacted the BSF and protested the killing. But they deny that they have killed him," he said.

Rasheduzzaman is the son of Mosharraf Hossain of Matipukur village under Jessore's Sharsha Upazila. Benapole land port police recovered his body and sent it to Jessore Sadar Hospital's morgue.

The injured--'Hamidur', 27, 'Bahauddin', 30, and Monirul Islam, 32 -- have been treated locally.

BSF's atrocities along the border recently came under the spotlight again after a video showing a 22-year-old Bangladeshi, Habibur Rahman, being stripped, kicked and beaten by them.

NDTV and some other Indian TV channels aired the video on Wednesday.

Habibur told bdnews24.com on Thursday that he fell victim to the torture of BSF while returning to Bangladesh with cattle through Khanpur border of Paba upazila in Rajshahi district on Dec 9 last year.

The Indian border forces suspended eight personnel over the matter and said that an investigation was ongoing.

In 2010, human rights group Odhikar and the New York-based Human Rights Watch reported that the BSF had killed some 1,000 Bangladeshis over the last decade.

The continued killing grabbed media attention after publication of a photograph showing the body of 15-year-old Felani, shot dead by BSF troops on Jan 7 last year while returning to Bangladesh with her father, dangling on a barbed fence.

The Indian government expressed regret and sympathy and requested Bangladesh to motivate people to follow the legal routes in crossing the border. In a two-day home secretary-level meeting, India also promised to ease tension on the borders and stop killing of Bangladeshis.

The BSF, guarding the over 4,000 kilometres of porous border with Bangladesh, recently armed its troops with "non-lethal" weapons to reduce causalities and fatal injuries to Bangladeshi nationals attempting to cross over into this country.

But the border force's killings along the border have been ceaseless.

The last death was that of three young men on Dec 17.

bdnews24.com/corr/ssz/rn/jr/1335h

Thursday, 1 December 2011

BSF kills Bangladeshi on Benapole border

Indian Border Security Force (BSF) beat a Bangladeshi cattle trader dead along Benapole border yesterday.
The deceased is Tarikul Islam, 23, son of Hamzer Ali of Panchvulote village in Sharsha upazila.
Afzal Hossain, commander of Border Guard Bangladesh (BGB) Putkhali camp, said the BSF troops at Indian Bornobaria camp caught Tarikul, when he, along with other cattle traders, was returning from India around 5:00am.
The Indian border guards beat up Tarikul mercilessly, leaving him dead on the spot.
The other cattle traders, however, managed to cross the border.

Saturday, 18 June 2011

BSF tortures 3 cattle traders: Hands over two other Bangladeshis after abduction

Our Correspondent, Benapole

Three Bangladeshi cattle traders, tortured and left unconscious by Border Security Force (BSF) of India on Thursday night at Dhannokhola village of Benapole, were admitted to a local hospital in critical condition yesterday.

They are Saiful Islam, 35, Shahin Ali, 30, and Julfikar Ali, 32, of the village.

Border Guard Bangladesh (BGB) Commander Mosharraf Hossain on Thursday night said BSF of Sutia camp caught the three returning to Bangladesh with cattle through Dhannokhola border.

Meanwhile, our correspondent from Kushtia reports: BSF handed over two Bangladeshis after abducting them eight hours ago from Chuadanga border on Thursday.

The two are Dilu Seikh, 40, son of Joynal Seikh, and Asadul Islam, 36, son of Laltu Mia, residents of Joynagar village in Darshana.

BGB-35 Rifle in Chuadanga said a BSF team from Gede camp in Jalangi thana in West Bengal picked up the men working at a banana orchard on Bangladesh near pillar no 76 around 12:30pm.

BGB and BSF sat at a flag meeting and the men were handed over.

Wednesday, 1 June 2011

বেনাপোল সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত




অনলাইন ডেস্ক | তারিখ: ০১-০৬-২০১১


বেনাপোলের ধানখোলা ক্যাম্পের বাঁশ ঘাটা ফাঁড়ির কাছে ভারতীয় সীমান্তরক্ষী বিএসএফের গুলিতে আবদুল আলিম (৩৫) নামের এক গরু ব্যবসায়ী নিহত হয়েছেন।

আজ বুধবার ভোরে এই ঘটনা ঘটে। নিহত আবদুল আলিম শার্শা উপজেলার হরিণাপোতা গ্রামের আবদুল মালেকের ছেলে।

ধানখোলা ক্যাম্পের বিজিবি কমান্ডার মোশাররফ হোসেন জানান, আজ সকালে একদল গরু ব্যবসায়ী গরু নিয়ে দেশে ফিরছিলেন। এ সময় তাঁদের লক্ষ্য করে বাঁশ ঘাটা ফাঁড়ির বিএসএফে জওয়ানরা গুলি ছোড়েন। এতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই আবদুল আলিম নিহত হন। পরে বিএসএফেরা আলিমের লাশ টেনে নিয়ে যায়। ইউএনবি।

Thursday, 14 April 2011

বেনাপোলে বিএসএফের গুলিতে বাংলাদেশি আহত




যশোর অফিস | তারিখ: ১৪-০৪-২০১১


যশোরের বেনাপোলের সাদিপুর সীমান্তে গতকাল বুধবার রাতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি আহত হয়েছে। তার নাম মুন্না মিয়া (১৫)। সে বেনাপোলের সাদিপুর গ্রামের বিনু মিয়ার ছেলে।

২০ বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) বেনাপোলের ইমিগ্রেশন চেকপোস্ট ক্যাম্পের নায়েক সুবেদার লিয়াকত আলী জানান, গতকাল রাতে মুন্না মিয়া ও তাঁর কয়েকজন সহযোগী মিলে ভারতে গরু আনতে যায়। গরু নিয়ে ফেরার পথে সাদিপুর সীমান্তে বিএসএফ তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে মুন্না মিয়া গুলিবিদ্ধ হয়। তার সহযোগীরা তাকে উদ্ধার করে প্রথমে যশোর ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে ভর্তি করে। পরে অবস্থার অবনতি হলে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

Tuesday, 1 March 2011

বেনাপোল সীমান্তে এক বাংলাদেশিকে কুপিয়েছে বিএসএফ সদস্যরা

বেনাপোল প্রতিনিধি

বেনাপোলের পুটখালী সীমান্তে সোমবার ভোরে আনোয়ার আলী নামে বাংলাদেশি এক গরু ব্যবসায়ীকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে মৃত ভেবে বাংলাদেশ সীমান্তে ফেলে দিয়েছে বিএসএফ।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) পুটখালী ক্যাম্প কমান্ডার এমদাদ হোসেন জানান, আনোয়ার আলী ভারত থেকে গরু নিয়ে দেশে ফেরার পথে ভারতের আংরাইল ক্যাম্পের টহল বিএসএফ সদস্যরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে মৃত ভেবে বাংলাদেশ সীমানায় ফেলে দেয়। সকালে গ্রামবাসী তাঁকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠায়।

Friday, 18 February 2011

Cattle trader killed by BSF

Friday, February 18, 2011


Unb, Benapole

Indian border security force (BSF) have killed a cattle trader at Putkhali border early yesterday.

The dead was identified as Israfil, 30, son of Abdul Momin, hailed from Syamlagachhi village in Sharsha upazila. Local BGB sources said a small group of traders was returning with cattle they purchased in the Indian side. Israfil was caught and taken to the BSF camp and subjected to inhuman physical torture, including electric shock. And then he was thrown into the border river Ichhamati. Fellow traders rescued Israfil and rushed to Bagachra clinic he died.

Tuesday, 18 January 2011

বেনাপোলে বিজিবি সদস্যের ওপর মাদক চোরাকারবারিদের হামলা

বেনাপোল প্রতিনিধি

সোমবার ভোরে বেনাপোলের দৌলতপুর সীমান্তে ফেনসিডিল চোরাচালানিরা বিজিবি (বাংলাদেশ বর্ডার গার্ড) সদস্যদের ওপর হামলা চালিয়েছে। আত্মরক্ষার্থে বিজিবি সদস্যরাও ১৮ রাউন্ড গুলিবর্ষণ করে। এ ঘটনায় দুই বিজিবি সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় সীমান্তে বিরাজ করছে টানটান উত্তেজনা।

বেনাপোল বিজিবি কমান্ডার সিদ্দিকুর রহমান জানান, দৌলতপুর সীমান্তের ঘোনার মাঠ এলাকায় একদল মাদক ব্যবসায়ী বিপুল পরিমাণ ফেনসিডিলের চালান নিয়ে দেশে প্রবেশ করতে যাচ্ছে— এমন খবর পেয়ে বিজিবি সদস্যরা তাদের ধাওয়া করে। চোরাকারবারিরা এ সময় বিডিআরের ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলা করলে বিডিআর পাশের নদীতে ঝাঁপ দিয়ে আত্মরক্ষা করে। পরে পরিস্থিতি সামাল দিতে ১৮ রাউন্ড গুলিবর্ষণ করে। বিজিবি সদস্যরা এ সময় চোরাচালানিদের ফেলে যাওয়া ১২ বস্তা ফেনসিডিল আটক করে।

বিজিবি সদস্যদের ১৮ রাউন্ড গুলিবর্ষণের ঘটনায় বিএসএফ সদস্যরা তাৎক্ষণিকভাবে পাল্টা আট রাউন্ড গুলিবর্ষণ করে। তবে এতে হতাহত হওয়ার কোনো খবর পাওয়া যায়নি। পোর্ট থানা পুলিশ ঘটনার সত্যতা স্বীকার করেছে।

Friday, 27 August 2010

BSF kills cattle trader

A Correspondent, Benapole

A cattle trader was beaten to death by Indian Border Security Force (BSF) along the Putkhali frontier in Benapole early Wednesday.

The identity of the victim could not be known immediately.

BSF troops of Putkhali camp caught and beat the cattle trader mercilessly while he was returning home from India through the border, leaving him dead on the spot, BDR sources said.

Later, the BSF troops threw the body into the Ichhamoti river.

Indian police took away the body as it was floating on the Indian side of the river, the sources added.

A flag meeting was held between BDR men of Putkhali camp and BSF of Angrail camp in this regard, said Emdad Hossain, camp commander of 22 Rifles Battalion.

Tuesday, 1 September 2009

BSF kills 2

Star Report

Indian Border Security Force (BSF) killed two Bangladeshi nationals at Meherpur and Benapole on Sunday and yesterday.

The victims are Ershad Ali alias Engine, 32, a cattle trader of Khalshi village in Benapole, and Sariful Islam, 30, of Ishakhali village in Meherpur.

BSF troops of Angrai camp caught Ershad Ali yesterday at Benapole when he was returning from Bongaon and beat him up and tortured with electric shock that left him dead, BDR sources said.

BDR later recovered the body.

In another incident, BSF shot Sariful Islam dead at Ishakhali border on Sunday. BSF took away the body after the incident.

BSF informed BDR of the incident Sunday night.

A BSF team of Taipur camp at Tehatta thana in Murshidabad opened fire on him when he was crossing the border about 4:30am, BDR sources said.

BSF kills 1 in Benapole

UNB, Benapole

Indian Border Security Force (BSF) killed a Bangladeshi cattle trader at Putkhali border in Benapole early today.

BDR sources said BSF troops of Angrai camp chased and caught Ershad Ali, 32, while he was returning home from India.

The Indian border guards then beat him and tortured him with electric shock, leaving him dead on the spot.

The body of Ershad, resident of Khalshi village in Benapole port thana, was left at no man’s land from where BDR recovered it.

Thursday, 9 July 2009

BSF kills 3 in Benapole

UNB, Benapole

Three cattle traders were shot dead by Indian Border Security Force (BSF) along Panchbhulat border in Benapole this morning.

The deceased were identified as Ahmed Ali, 24, Sabuj, 18, and Saddam Hossain, 22, all hailed from Panchbhulat village.

BDR sources said when the three cattle traders were returning home from India along with cattle BSF troops of Barnabaria camp opened fire on them, leaving them dead on the spot at about 4:00am.

BSF troops later took away the bodies to their camp.

A tense situation has been prevailing in the border areas following the incident.