পঞ্চগড় প্রতিনিধি | তারিখ: ১৮-০২-২০১০
পঞ্চগড় সদর উপজেলায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফের) গুলিতে মো. ইসলাম মিয়া (৩৮) নামের বাংলাদেশি এক কৃষক নিহত হয়েছেন। গতকাল বুধবার বিকেলে উপজেলার হাড়িভাসা ইউনিয়নের মাধুপাড়া সীমান্তে এ ঘটনা ঘটে। এ ঘটনার পর পরই বিএসএফ সদস্যরা ইসলাম মিয়ার লাশ নিয়ে যান।
ইসলাম মিয়া ভারতীয় সীমান্তবর্তী মাধুপাড়া গ্রামের মরহুম শরবতু মোহাম্মদের ছেলে। বিডিআর ও সীমান্তবাসী সূত্রে জানা যায়, গতকাল বিকেল তিনটার দিকে মাধুপাড়া সীমান্তের ৭৪৮ মেইন পিলারের ২৫ ও ২৬ সাব-পিলারের মধ্যবর্তী স্থানে ইসলাম মিয়া ঘাস কাটতে যান। এ সময় ভারতের সিঙ্গীমারী সীমান্তের ফাঁড়ির বিএসএফ সদস্যরা তাঁকে লক্ষ্য করে কয়েকটি গুলি ছোড়েন। এতে ঘটনাস্থলেই ইসলাম মিয়ার মৃত্যু হয়।
পঞ্চগড়ে ২৫ রাইফেল ব্যাটালিয়ানের উপ-অধিনায়ক মেজর এ কে এম হাসিবুল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনার প্রতিবাদ জানিয়ে বিএসএফকে চিঠি পাঠানো হয়েছে।
Thursday, 18 February 2010
বিডিআর-বিএসএফ বৈঠক : সিলেট সীমান্তে অস্থায়ী চৌকি সরানোর আশ্বাস
নিজস্ব প্রতিবেদক, সিলেট | তারিখ: ১৮-০২-২০১০
সিলেটের সীমান্ত এলাকায় বিরোধপূর্ণ ভূমির সমস্যাটি উচ্চপর্যায়ে আলোচনার মাধ্যমে এসব সমস্যার সমাধান করা হবে এবং সীমান্তে বিএসএফ যে অস্থায়ী চৌকি স্থাপন করেছিল, তা সরিয়ে নেওয়া হবে। সিলেটের শ্রীপুর সীমান্তে গতকাল বুধবার বিডিআর ও বিএসএফের উচ্চপর্যায়ের পতাকা বৈঠকের পর এসব বিষয়ে একমত হয়েছে।
বিডিআর সূত্র জানায়, দুপুর ১২টা ১৫ মিনিটে শুরু হওয়া এ বৈঠক চলে বিকেল পৌনে পাঁচটা পর্যন্ত। শ্রীপুর সীমান্ত এলাকার সিলেট জেলা পরিষদের ডাকবাংলোতে অনুষ্ঠিত পতাকা বৈঠকে বিডিআরের পক্ষে নেতৃত্ব দেন উপমহাপরিচালক ব্রিগ্রেডিয়ার জেনারেল মো. ওবায়দুল হক এবং বিএসএফের পক্ষে নেতৃত্ব দেন মেঘালয় ও আসাম রাজ্যের আইজিএস পৃথ্বিরাজ।
বৈঠক শেষে বিডিআর সিলেট সেক্টরের উপ-অধিনায়ক মেজর মো. কোহিনুর আলম সাংবাদিকদের জানান, গত ৪ ফেব্রুয়ারি বিএসএফ সিলেটের জৈন্তাপুর সীমান্তে ডিবির হাওর এলাকায় বিডিআরের নায়েককে তুলে নিয়ে যাওয়া, গত ১৪ ফেব্রুয়ারি সীমান্ত এলাকায় নিরীহ বাংলাদেশিদের ওপর বিএসএফের গুলিবর্ষণের ঘটনায় বিএসএফের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়েছে।

Wednesday, 17 February 2010
বিডিআর-বিএসএফ বৈঠক : অপরাধীদের তালিকা বিনিময় ও সীমান্তে যৌথ টহলের সিদ্ধান্ত
পঞ্চগড় প্রতিনিধি | তারিখ: ১৭-০২-২০১০
বাংলাদেশ রাইফেলস (বিডিআর) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সেক্টর কমান্ডার-পর্যায়ের বৈঠকে উভয় দেশের অপরাধীদের তালিকা বিনিময় করা হয়েছে। এ ছাড়া আন্তসীমান্ত সন্ত্রাস দমনে সীমান্তে যৌথ টহলের সিদ্ধান্ত হয়েছে।
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা সীমান্ত ফাঁড়িতে গত সোমবার অনুষ্ঠিত সীমান্ত সমন্বয় সভায় তালিকা বিনিময় ও যৌথ টহলের সিদ্ধান্ত হয়। বেলা সাড়ে ১১টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত চলে এ সভা।
বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন বিডিআরের রংপুর সেক্টরের কমান্ডার কর্নেল মোহাম্মদ খায়রুজ্জামান। বিএসএফের পক্ষে নেতৃত্ব দেন শিলিগুড়ি সেক্টরের ডিআইজি রিয়াজ আহমেদ খান। উভয় পক্ষে মোট আটজন করে প্রতিনিধি অংশ নেন।
বৈঠক শেষে কর্নেল মোহাম্মদ খায়রুজ্জামান সাংবাদিকদের জানান, আলোচনা সৌহার্দ্যপূর্ণ হয়েছে। চোরাচালান এবং মাদক, নারী ও শিশু পাচার এবং অবৈধ অনুপ্রবেশ বন্ধসহ আন্তসীমান্ত সন্ত্রাস দমনে যৌথ টহলের সিদ্ধান্ত হয়েছে। এ ছাড়া সীমান্তে শান্তিপূর্ণ সহাবস্থান বজায় রাখা, বিশেষ পরিস্থিতিতে সর্বোচ্চ সংযম প্রদর্শন, সীমান্তে নিয়মিত সমন্বিত টহল কার্যক্রম জোরদার এবং সীমান্তের যেকোনো সমস্যা পতাকা বৈঠকের মাধ্যমে সমাধানের বিষয়েও দুই পক্ষ একমত হয়ে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছে।
বিএসএফের দুঃখ প্রকাশ
আমাদের নিজস্ব প্রতিবেদক, সিলেট জানান, সিলেটের তামাবিল সীমান্তে গত রোববার গুলিতে তিন বাংলাদেশি আহত হওয়ার ঘটনায় দুঃখ প্রকাশ করেছে বিএসএফ। গত সোমবার দুপুরে তামাবিল সীমান্তে বিডিআর ও বিএসএফের অধিনায়ক-পর্যায়ের পতাকা বৈঠকে তাঁরা দুঃখ প্রকাশ করেন। বিডিআর সূত্র জানায়, বৈঠকে বিডিআরের পক্ষে নেতৃত্ব দেন ২১ রাইফেলস ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল খন্দকার জহিরুল আলম ও ভারতের পক্ষে নেতৃত্ব দেন বিএসএফ ব্যাটালিয়ন-১ এর কমান্ডিং অফিসার এস এফ তিরকে।

পঞ্চগড়ে বিএসএফের গুলিতে বাংলাদেশি কৃষক নিহত
পঞ্চগড় প্রতিনিধি | তারিখ: ১৭-০২-২০১০
পঞ্চগড় সদর উপজেলার মাধুপাড়ায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আজ বুধবার বিকেলে বাংলাদেশি কৃষক ইসলাম মিয়া নিহত হয়েছেন।
বিডিআর ও সীমান্তবাসীরা জানায়, ৭৪৮ মেইন পিলারের ২৫ ও ২৬ সাব-পিলারের মধ্যবর্তী স্থানে মাধুপাড়া গ্রামের ইলিয়াস মিয়া ঘাস কাটতে যান। এ সময় ভারতের সিঙ্গিমারী সীমান্ত ফাঁড়ির বিএসএফ সদস্যরা তাঁকে লক্ষ্য করে কয়েকটি গুলি করেন। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন।
বিএসএফের সদস্যরা তাঁর লাশ নিয়ে যান। ২৫ রাইফেলস ব্যাটালিয়ানের উপ-অধিনায়ক মেজর এ কে এম হাসিবুল হোসেন ঘটনার কথা নিশ্চিত করে বলেন, প্রতিবাদ জানিয়ে কোম্পানি কমান্ডার পর্যায়ে বিএসএফকে চিঠি দেওয়া হয়েছে। এ ছাড়া কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে লাশ ফেরত নেওয়ার প্রস্তুতি চলছে।

Monday, 15 February 2010
তিন বাংলাদেশি আহত হওয়ায় বিএসএফের দুঃখ প্রকাশ
জৈন্তাপুর সীমান্তে পতাকা বৈঠক
নিজস্ব প্রতিবেদক, সিলেট | তারিখ: ১৫-০২-২০১০
সিলেটের তামাবিল সীমান্তে গতকালের গোলাগুলিতে তিন বাংলাদেশি আহত হওয়ার ঘটনায় বিএসএফ দুঃখ প্রকাশ করেছে। আজ সোমবার তামাবিল সীমান্তে বিডিআর ও বিএসএফের অধিনায়ক পর্যায়ের পতাকা বৈঠকে বিএসএফের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়েছে।
আজ দুপুর ১২টার দিকে অনুষ্ঠেয় এ বৈঠকে বিডিআরের পক্ষে নেতৃত্ব দেন ২১ রাইফেলস ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল খন্দকার জহিরুল আলম এবং ভারতের পক্ষে নেতৃত্ব দেন বিএসএফ ব্যাটালিয়ন-১-এর কমান্ডিং অফিসার এস এফ তিরকে।
বৈঠক শেষে লে. কর্নেল খন্দকার জহিরুল আলম সাংবাদিকদের জানান, বৈঠকে তিন বাংলাদেশি আহত হওয়ার ঘটনায় বিএসএফের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়েছে। ১৭ ফেব্রুয়ারি তামাবিল সীমান্তে দুই দেশের মহাপরিচালক পর্যায়ে বৈঠকে বিরোধপূর্ণ জমির বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। এর আগ পর্যন্ত সীমান্তের জিরো পয়েন্ট অতিক্রম না করার ব্যাপারে উভয় পক্ষ একমত হয়েছে।

Wednesday, 10 February 2010
বিডিআর-বিএসএফ পতাকা বৈঠক
হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধি | তারিখ: ০৯-০২-২০১০
দিনাজপুরের হিলি বিডিআর ক্যাম্পে গতকাল সোমবার বিডিআর-বিএসএফ সেক্টর কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক হয়েছে। বৈঠকে ভবিষ্যতে সীমান্তে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার পুনরাবৃত্তি রোধের বিষয়ে উভয়পক্ষ আলোচনা করে। বেলা ১১টায় শুরু হয়ে বৈঠকটি সন্ধ্যা ছয়টায় শেষ হয়।
বৈঠকে বাংলাদেশের পক্ষের নেতৃত্ব দেন বিডিআরের দিনাজপুর সেক্টরের ভারপ্রাপ্ত সেক্টর কমান্ডার মো. ইরশাদ হোসেন। তাঁর সঙ্গে ছিলেন জয়পুরহাট ৩ রাইফেল ব্যাটালিয়নের অধিনায়ক আব্দুল্লাহ আল মামুন, ফুলবাড়ী ৪০ রাইফেল ব্যাটালিয়নের অধিনায়ক আকরামুজ্জামান ও ঠাকুরগাঁও ২০ রাইফেল ব্যাটালিয়নের অধিনায়ক মাহফুজ আলম প্রমুখ।

Sunday, 7 February 2010
বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
পঞ্চগড় প্রতিনিধি | তারিখ: ০৭-০২-২০১০
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার তেলীপাড়া সীমান্তে গতকাল শনিবার ভোরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন। তিনি স্থানীয় শারিয়াল জোত গ্রামের দবিরউদ্দিনের ছেলে ফরিদ হোসেন। জানা গেছে, তেলীপাড়া এলাকার ৮-১০ জন গরু ব্যবসায়ীসহ ফরিদ ভারত থেকে গরু আনতে সীমান্তের ৪৪৩ নম্বর পিলারের কাছে যান। এ সময় ভারতের হাফতিয়াগছ ক্যাম্পের বিএসএফের সদস্যরা তাঁদের লক্ষ্য করে ১০-১২টি গুলি ছোড়েন।

Subscribe to:
Posts (Atom)