Saturday, 29 December 2012

বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত


Sat, Dec 29th, 2012 11:19 am BdST

ঝিনাইদহ, ডিসেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি এক ব্যক্তি নিহত হয়েছেন। 

কানাইডাঙ্গা সীমান্তে শুক্রবার ভোররাতে নিহত এই ব্যক্তির নাম আনোয়ারুল ইসলাম (৩৫)। তিনি মহেশপুরের তেঁতুলতলা গ্রামের আবুল কাশেমের ছেলে।

বিজিবির যশোর ২৬ ব্যাটালিয়নের উপঅধিনায়ক মেজর ওয়াহিদ সাংবাদিকদের বলেন, একদল বাংলাদেশি গরু ব্যবসায়ী সীমান্ত ডিঙিয়ে ভারতে গরু আনতে যায়। ৫০ নম্বর মেইন পিলারের অধীন ২ নম্বর সাব পিলারের কাছে তাদের লক্ষ্য করে গুলি চালায় বিএসএফ।

গুলিবিদ্ধ আনোয়ারকে তার সঙ্গীরা কানাইডাঙ্গা নিয়ে আসে। তবে ততক্ষণে তিনি মারা গেছেন।

মহেশপুর থানার উপপরিদর্শক (এসআই) আশিকুর রহমান জানান, ময়নাতদন্তের জন্য লাশ ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

সীমান্তে বাংলাদেশিদের হত্যা বন্ধে ঢাকার পক্ষ থেকে বারবার আহ্বান জানানো হলেও নয়া দিল্লির প্রতিশ্রুতি মিললেও তা বন্ধ হয়নি।

সীমান্তে নিহত বাংলাদেশিদের একটি বড় অংশ গরু ব্যবসায়ী, যারা গরু আনতে ভারতে গিয়ে বিএসএফের গুলির শিকার হন।

বিএসএফের প্রধান ইউ কে বানসাল সম্প্রতি এক সাক্ষাৎকারে গরু বাণিজ্য বৈধ করার পক্ষে মত প্রকাশ করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১১১৬ ঘ.

http://www.bdnews24.com/bangla/details.php?cid=2&id=214937 

Wednesday, 12 December 2012

বাঘা-চারঘাট সীমান্তে বিএসএফের নির্যাতনে বাংলাদেশি নিহত

স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রাজশাহী: মঙ্গলবার সন্ধ্যায় রাজশাহীর বাঘা-চারঘাট সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যদের নির্যাতনে বাবর আলী (৩৫) নামে এক বাংলাদেশি কৃষক মারা গেছেন।

নিহত বাবর নাটোরের লালপুর উপজেলার নতুন পাড়া এলাকার হারান আলীল ছেলে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে তিনি বাঘা-চারঘাট সীমান্ত দিয়ে ভারতে আত্মীয়ের বাড়ি যান। সেখানে থেকে সন্ধ্যায় ফেরার পথে ভারতের রানীনগর সীমান্তের বাবনাবাজ ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাকে তাড়া করলে বাবর পদ্মা নদীতে ঝাঁপ দেন। এসময় বিএসএফ সদস্যরা স্পিড বোট নিয়ে তার পিছু নেয়। একপর্যায়ে স্পিড বোট দিয়েই তাকে আঘাত করলে ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে বিএসএফ সদস্যরা লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রানীনগরের একটি হাসপাতালের মর্গে পাঠায়।

এদিকে, বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) চারঘাটের ইউসুফপুর বিওপির সুবেদার হোসেন আলী জানান, বিষয়টি জানতে পেরে এ ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে ও লাশ ফেরত চেয়ে বিজিবির পক্ষ থেকে বিএসএফকে চিঠি দেওয়া হয়েছে। বুধবার বিকেল নাগাদ লাশ ফেরত দেওয়ার কথা রয়েছে তাদের।

বাংলাদেশ সময়: ১২৪৫ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১২
http://www.banglanews24.com/detailsnews.php?nssl=1f86f3a5cfb4cb246b5e2b059bf7d6f2&nttl=20121212124946157754 

Sunday, 25 November 2012

বাংলাদেশির লাশ ফেরত দিল বিএসএফ



পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি | তারিখ: ২৫-১১-২০১২

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) আজ রোববার ভোররাতে আবদুল লতিফ (৩৫) নামের এক বাংলাদেশিকে লালমনিরহাট সীমান্ত দিয়ে বাংলাদেশে ঢুকে হত্যা করে। হত্যার পর বিএসএফ লাশ ভারতে নিয়ে যায়।

এরপর লালমনিরহাট ৩১ বিজিবি ব্যাটালিয়নের বুড়িমারী ক্যাম্পের কমান্ডার জাবিবুল ইসলাম বিএসএফের সঙ্গে পতাকা বৈঠক করেন। পতাকা বৈঠকে বাংলাদেশের ভেতরে ঢুকে হত্যার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়ে লাশ ফেরত চাওয়া হয়েছিল। এরই পরিপ্রেক্ষিতে আজ সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে বুড়িমারী সীমান্ত দিয়ে আবদুল লতিফের লাশ ফেরত দেওয়া হয়। এ সময় বিএসএফের পক্ষে ডোরাডাবরী ক্যাম্পের প্রশিক্ষক (ইন্সট্রাক্টর) কুন্দল কুমার ও বিজিবির পক্ষে বিজিবি কমান্ডার জাবিবুল ইসলাম এবং পাটগ্রাম থানার উপপরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন উপস্থিত ছিলেন।

এরপর আবদুল লতিফের লাশ তাঁর ভাই রশিদের কাছে হস্তান্তর করা হয়। আবদুল লতিফ পাটগ্রাম পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বেংকান্দা গ্রামের বাসিন্দা। 

http://www.prothom-alo.com/detail/date/2012-11-25/news/308478 

Wednesday, 17 October 2012

BSF kills one in Jhenidah

5 also hurt
Indian Border Security Force (BSF) shot dead a Bangladeshi cattle trader and injured five others along Maheshpur frontier in Jhenidah on Tuesday night.
The dead was identified as Md Rabiul Islam, 35, of Mathpara village in the upazila.
The identities of the injured could not be known immediately, reports our Jhenidah correspondent.
Subedar Ameer Khashru, company commander of Kushumpur camp of Border Guard Bangladesh (BGB), said the BSF troops opened fires on a group of 10 to 12 cattle traders when they were returning with a consignment of cattle along Chapatala border in the upazila.
Rabiul died on the spot while five of his companions sustained injuries, he added.

http://www.thedailystar.net/newDesign/latest_news.php?nid=41739

সীমান্তে আবারো বাংলাদেশি হত্যা

Wed, Oct 17th, 2012 12:53 pm BdST

ঝিনাইদহ, অক্টোবর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারতের স্বরাষ্ট্র সচিব সীমান্তে গুলি চালানোর পক্ষে যুক্তি দেয়ার এক দিনের মাথায় ঝিনাইদহের মহেশপুরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের হাতে নিহত হয়েছেন এক বাংলাদেশি। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন আরো পাঁচজন।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) শ্রীনাথপুর ক্যাম্পের নায়েক সুবেদার মোর্শেদ আলী জানান, বুধবার সকালে মহেশপুরের শ্রীনাথপুর সীমান্তে ভারতের মোবারকপুর মাঠে এ ঘটনা ঘটে।

নিহত রবিউল ইসলাম (৩৫) মহেশপুর সীমান্তবর্তী শ্যামকুড় গ্রামের বাসিন্দা।

আহতরা হলেন- শ্যামকুড় মাঠপাড়া গ্রামের রাজু, পদ্মপুকুর গ্রামের মহর আলী, লড়াইঘাটা গ্রামের ইমরান, শ্রীনাথপুর গ্রামের আব্দুল ও শঙ্কর।

বিজিবির মোর্শেদ আলী জানান, ওই ছয়জন ভারত থেকে গরু নিয়ে বাংলাদেশ সীমান্তের শ্রীনাথপুরের কাছাকাছি পৌঁছালে ফতেপুর ক্যাম্পের বিএসএফ জওয়ানরা তাদের লক্ষ্য করে গুলি চালায়। এতে ঘটনাস্থলেই মারা যান রবিউল। তার পাঁচ সঙ্গীও গুলিবিদ্ধ হন।

রবিউলের লাশ সীমান্তের ভারতীয় অংশেই রয়েছে বলে মোর্শেদ আলী জানান।

মহেশপুর থানার ওসি আনোয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিএসএফের গুলিতে আহত রাজু ও মহর আলীকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ভারতীয় সীমান্তরক্ষীদের হাতে নিরস্ত্র বাংলাদেশি হতাহতের ঘটনায় মানবাধিকার সংস্থাগুলোর তীব্র সমালোচনার মধ্যে গত বছর ভারত সরকার জানায়, তারা বিএসএফের হাতে প্রাণঘাতী নয়- এমন অস্ত্র দেবে। এরপর গুলির ঘটনা কিছুটা কমে এলেও গত কয়েক মাসে তা আবার বেড়ে যায়।

স্বরাষ্ট্র সচিব পর্যায়ের তিন দিনের সম্মেলনে যোগ দিতে বাংলাদেশে এসে ভারতের সচিব আর কে সিং গত সোমবার বলেন, “বিএসএফ সদস্যরা আক্রান্ত হয় বলেই গুলি চালায়।”

আখাউড়া স্থলবন্দর পরিদর্শনের সময় আর কে সিং সাংবাদিকদের আরো বলেন, “যাদের লক্ষ্য করে গুলি চালানো হয় তারা গরু চোরাকারবারী।”

ঢাকার মানবাধিকার সংগঠন নাগরিক আন্দোলনের পরিসংখ্যান অনুযায়ী, গত এক দশকে বিএসএফে হাতে এক হাজারেরও বেশি বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন। একই সময়ে বিএসএফের গুলিতে আহত হয় হয় ৯৮৭ জন, অপহৃত হয় অন্তত এক হাজার মানুষ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/জেকে/১২৪০ ঘ.

http://www.bdnews24.com/bangla/details.php?cid=2&id=208179&hb=2

Saturday, 13 October 2012

বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত


Sat, Oct 13th, 2012 1:35 pm BdST

ঠাকুরগাঁও, অক্টোবর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষা বাহিনী বিএসএফের গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছে।

শনিবার ভোরে মন্ডুমালা সীমান্তে ৩৮৩/১ এস পিলার এলাকায় এ ঘটনা ঘটে বলে বিজিবি জানিয়েছে।
নিহত আব্দুল খালেক চোখা (৩০) বালিয়াডাঙ্গী উপজেলার রতœাই মারাধার গ্রামের আব্দুর রহিমের ছেলে।

৩০ বিজিবির অধিনায়ক তৌহিদুল ইসলাম সাংবাদিকদের জানান, খালেক মন্ডুমালা সীমান্তে ৩৮৩/১ এস পিলার এলাকায় গরু আনতে গেলে ১৪ সোনামতি বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাকে লক্ষ্য করে গুলি করে।

“এতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।”

খালেকের লাশ ভারতের ভেতরেই পড়ে আছে জানিয়ে বিজিবি কর্মকর্তা বলেন, এ ঘটনার প্রতিবাদ জানিয়ে বিএসএফের কাছে একটি চিঠি এবং কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে।

শনিবার সন্ধ্যার আগেই লাশ ফেরত পাওয়া যেতে পারে বলে জানান তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/এমএইচপি/১৩৩০ ঘ.

http://www.bdnews24.com/bangla/details.php?id=207691&cid=2 

Tuesday, 9 October 2012

BSF kills Bangladeshi teenager

A teenage Bangladeshi boy was shot dead by Indian Border Security Force (BSF) at Char Majhardiar border in
the district early
yesterday.
The deceased was identified as Sujon Ali,16, son of Shukur Ali of the village under Haripur union of Poba upazila.
BSF members shot Sujon in the head, killing him on the spot, while he was accompanying several cattle traders to Bangladesh around 12:30am, said Zillur Rahman, officer-in-charge of Rajpara Police Station quoting Border Guard Bangladesh (BGB) officials.
The victim's relatives had buried the body soon after his death to avoid legal hassles but BGB members dug it out around noon, Maj Hannan, general staff officer of Rajshahi sector BGB told The Daily Star.
"The body is on its way to Rajshahi Medical College Hospital morgue for an autopsy," he said.
The incident has been reported to the ministries of home and foreign affairs, BGB officials said.

http://www.thedailystar.net/newDesign/news-details.php?nid=253067